অনলাইন ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা  আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার

উজ্জ্বল যায়, নড়াইল জেলা প্রতিনিধি:

 

নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা

আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করলেন এসপি আল মামুন শিকদার। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার”র প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল(CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। উজ্জ্বল যায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই (নিঃ) মোঃ জয়নুল আবেদীন, এসআই (নিঃ) মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে থাকে। এরই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি মাসে বিশ টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২১২,০০০/- টাকা উদ্ধার করা হয়। সোমবার (১৬ মার্চ’) সকালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের বিশ টি স্মার্ট ফোন ও অনলাইন প্রতারণা মাধ্যমে খোয়া যাওয়া ২১২,০০০/- টাকা মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল আনুষ্ঠানিক ভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন।

এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে পড়েন। মোবাইল ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল ও টাকা খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্বার করা হয়। তারা পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত সদস্যদের কাজ ও আন্তরিকতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ। উজ্জ্বল যায়, নড়াইল জেলা প্রতিনিধি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের যাত্রা শুরু

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে ইউএনও জিয়াউর রহমানের মতবিনিময়, বস্তুনিষ্ঠ সংবাদের ওপর গুরুত্ব

বারহাট্টায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬:এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

পানছড়িতে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন 

ডাকাতের সঙ্গে লড়লেন গৃহকর্তা,রক্তক্ষয়ী সংঘর্ষে এক ডাকাত নিহত

মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ।

কলমাকান্দায় অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানিতে ক্ষতিগ্রস্ত কৃষক।

শ্রীমঙ্গলে খাল খনন প্রকল্পে বদলাবে ৪ হাজার একর জমির চিত্র

১০

নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

১১

ভালুকায় হাইওয়ে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ১

১২

পাগলায় থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নেত্রকোনায় শোভাযাত্রার মাধ্যমে বৈশাখী উৎসব এর শুভ সূচনা।

১৪

পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন মোঃ মোস্তাফিজুর রহমান

১৫

গফরগাঁও উপজেলা টাঙ্গাব ইউনিয়নে বাবা ও বড় বোনকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

১৬

কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন

১৭

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে—বাঁচাতে দরকার আপনার সহায়তা।

১৮

পানছড়িতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন, তরুণদের উদ্ভাবনী ভাবনায় উচ্ছ্বাস

১৯

তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন।

২০